Ibrahim Atiullah Anik
৩১ ডিসেম্বর ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত ১

রাজবাড়ীতে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত ১

রাজবাড়ীতে ট্রাকের নিচে চাপা পড়ে নছিমনের এক যাত্রীর মুত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহসড়কের কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দূর্গাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহত ব্যক্তির নাম আলমাস শেখ (৩৫)। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর গ্রামের ছব্দুল খা পাড়ার করিম শেখের ছেলে।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়াগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দূর্গাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রাকের এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণহীন ট্রাকটি রাস্তার ধারে পরে যায়। এসময় নাটোর থেকে গোয়ালন্দগামী একটি যাত্রী বোঝাই নছিমন ট্রাকের নিচে পড়ে। এতে নছিমনে থাকা যাত্রীদের মধ্যে আলমাস নামে একজন ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সাভির্সের সদস্যরা ট্রাক থেকে সিমেন্ট খালি করে মরদেহটি উদ্ধার করে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সিমেন্ট বোঝাই ট্রাকের নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তারা সকলেই কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহতের ঘটনায় আইনগত প্রকিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০