দেশজুড়ে

রাজবাড়ীতে দুই টি ইলিশের বিক্রয় হলো ১৮ হাজার

  রাজবাড়ী জেলা প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৫ , ৭:২৫:৩০ প্রিন্ট সংস্করণ

রাজবাড়ীতে দুই টি ইলিশের বিক্রয় হলো ১৮ হাজার

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার দুইটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৮ হাজার ৬০ টাকায়। বৃহস্পতিবার গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে হালিমের মৎস্য আড়তে মাছ দুটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে নেন মৎস্য ব্যবসায়ী শাজাহান শেখ।

জানা গেছে, দৌলতদিয়ার হালিমের মৎস্য আড়তে বৃহস্পতিবার সকালে দুটি বড় আকারের ইলিশ মাছ আসে। মাছ দুটির ওজন হয় চার কেজি ২০০গ্রাম। পরে উন্মক্ত নিলামের মাধ্যমে ৪ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ১৭ হাজার ২২০ টাকায় মাছ দুটি কিনে নেন শাকিল মৎস্য আড়তের মালিক মৎস্য ব্যবসায়ী শাজাহান শেখ। পরে তিনি এক কোরিয়া প্রবাসীর কাছে ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৬০ টাকায় বিক্রি করেন। এতে তার ৮৪০ টাকা লাভ হয়।

শাজাহান শেখ বলেন, প্রতিনিয়তই দৌলতদিয়া ঘাটে বড় আকারের বিভিন্ন মাছ আসে। আজ বড় আকারের দুটি ইলিশ এসেছিল। মাছ দুটি এক প্রবাসীর কাছে সামান্য লাভে বিক্রি করেছি। মাঝেমধ্যেই বড় আকারের বিভিন্ন ধরণের মাছ পাওয়া যায়। সেগুলো নিলামের মাধ্যমে কিনে বিভিন্ন স্থানে মোবাইলে যোগাযোগের মাধ্যমে বিক্রি কর হয়।

আরও খবর

Sponsered content