Ibrahim Atiullah Anik
১৭ ডিসেম্বর ২০২৫, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর বিজয় দিবস উদযাপন

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর বিজয় দিবস উদযাপন

রাজবাড়ীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদ। দিবসটি উপলক্ষে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এরপর শহীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জানা যায়, বিজয় দিবস উপলক্ষে জেলা উদীচীর উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। এরপর কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি কাজী শামছুল ইসলাম। সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী মো. গোলাম আলী , জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. বাবন চক্রবর্তী, রাজবাড়ী কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ নাথ দাস প্রমুখ।

আলাচনা সভা বক্তারা বলেন, ত্রিশ লক্ষ তাজা প্রাণ ও দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার ৫৪ বছর পর দেশে স্বাধীনতা বিরোধীরা মাথা চারা দিয়ে উঠছে। আজ তারা মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। এরা বাংলাদেশ চায়নি। আওয়ামী লীগ সরকার যেমন মুক্তিযুদ্ধকে তার নিজস্ব সম্পদ বানিয়েছিল। আর বর্তমান সরকারের সময়ও একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধকে প্রশ্নবৃদ্ধ করতে নানা রকম বক্তব্য প্রদান করছে। এই দেশের মানুষ বীরের জাতী। তারা নানা সময়ে নিজেদের জীবন দিয়ে দেশের অন্যায়ের বিরুদ্ধে দাড়িয়েছে।

মুক্তিযুদ্ধের উপরে কোন ধরণের আঘাত আসলে আবারও এই জাতী তাদের জীবন দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।

আলোচনা শেষে সংগঠনের সংগীত বিষয়ক সম্পাদক আব্দুল জব্বারের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়। পরে শহীদের স্মরণে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০