প্রতিনিধি ১০ জুলাই ২০২০ , ৭:৪৪:৩৬ প্রিন্ট সংস্করণ
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে র্যাবের অভিযানে বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানা এলাকার নাজির হাজির মোড় থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যবসায়ীর নাম, শহিদ (৫৫)। তিনি মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর, আমজাদের মোড় এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে। শহিদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় অস্ত্র আইনে মামলা করেছে র্যাব।
র্যাব-৫ এর কম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শহিদকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান, দুইটি ম্যগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শহিদ অস্ত্র ব্যবসায়ী। বেশকিছুদিন ধরে সে এ ব্যবসা করে আসছিলে। তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেন র্যাবের এই কর্মকর্তা।
















