bhorerdarpan
১৭ এপ্রিল ২০২০, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে করোনা ছড়াচ্ছে ঢাকা ও নারায়নগঞ্জ ফেরতরা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে এ পর্যন্ত করোনা আক্রান্ত চারজনের তিনজনই এসেছেন নারায়নগঞ্জ থেকে। অপরজন এসেছেন ঢাকা থেকে। তাদের অনেকেই রাজশাহীতে আসার পর ঘুরে বেরিয়েছেন। গেছেন হাট-বাজারে আত্মীয়-সজনদের বাড়িতে। ফলে এ জেলায় করোনা সংক্রমনের জন্য ঢাকা ও নারায়নগঞ্জ থেকে আসা মানুষদের নিয়ে চরম দুঃশ্চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।
স্থানীয়রা বলছেন, ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে যারা এসেছেন তাদের যে কোনভাবে ঘরে রাখতে হবে। এর কোন বিকল্প নেই। নয়লে রাজশাহীতে মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে প্রাণঘাতি এই ভাইরাস।
এদিকে বাইরের জেলা থেকে রাজশাহীতে যাতে কোনো মানুষ প্রবেশ করতে না পারে এবং রাজশাহীর কোনো মানুষ যাতে জেলার বাইরে যেতে পারে, সেজন্য প্রশাসন গত ১৪ এপ্রিল থেকে রাজশাহী জেলাকে লকডাউন ঘোষণা করেছে। তবে এর পরও থেমে নেই আক্রান্ত জেলাগুলো থেকে রাজশাহীতে মানুষের প্রবেশ।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলা থেকে রাজশাহী আসা ৯৭ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এদের মধ্যে ঢাকা থেকে এসেছে ৪৬ জন এবং নারায়নগঞ্জ থেকে এসেছে ১৫ জন।
এছাড়া মাগুরা থেকে ৪ জন, কুষ্টিয়া থেকে ১ জন, নাটোর থেকে ১ জন, চঁাপাইনবাবগঞ্জ থেকে ১ জন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ১ জন, রংপুর থেকে ৪ জন, গাজিপুর থেকে ২ জন, মানিকগঞ্জ থেকে ১৩ জন, ফেনি থেকে ২ জন, খুলনা থেকে ৩ জন, শরীয়তপুর থেকে ২ জন এবং মুন্সিগঞ্জ থেকে এসেছে ২ জন।
৯৭ জনের মধ্যে মহানগরে ২২ জন, বাঘায় ১০ জন, দুর্গাপুরে ৩৪ জন, তানোরে ৩১ জন রয়েছেন। নতুন ৯৭ জনসহ বর্তমানে রাজশাহীতে কোয়ারেন্টিনে রয়েছেন ৩২২ জন। এর মধ্যে নগরে ৫৯ জন, বাঘায় ২২ জন, চারঘাটে ৩২ জন, পুঠিয়ায় ৮৩ জন, দুর্গাপুরে ৩৪ জন, তানোরে ৯২ জন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা নির্ণয় ও চিকিৎসক টিমের প্রধান ডাক্তার আজিজুল হক আজাদ বলেন, রাজশাহীকে করোনামুক্ত রাখতে হলে ঢাকা ও নারায়নগঞ্জ মানুষের আসা বন্ধ করতে হবে। আর যারা এরই মধ্যে এসেছে তাদের চিহ্নিত করে ১৪ দিন ঘরে আটককে রাখতে হবে এবং সবার নমুনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
ডা. আজাদ বলেন, ঢাকা এবং নারায়নগঞ্জ থেকে বেশ কিছু মানুষ বিভিন্নভাবে রাজশাহী অঞ্চলে চলে এসেছে। আমি জনগণের প্রতি আহ্বান জানাই, আপনারা যদি জানেন যে কেউ ঢাকা কিংবা নারায়নগঞ্জ থেকে এসেছেন, তাহলে অনুগ্রহ করে স্থানীয় প্রশাসন, পুলিশ বা জনপ্রতিনিধিদের জানান। তারা যেন এই মানুষগুলোকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করে এবং আমাদেরকে জানায়, যাতে আমরা এসব মানুষের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পারি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০