bhorerdarpan
১১ এপ্রিল ২০২০, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে করোনা সন্দেহে ২ জন হাসপাতালে

রাজশাহী প্রতিনিধি: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী রোগ সংক্রমক ব্যাধি হাসপাতালে (আইডি) দুইজন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়া এই দুই রোগিকে করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে গতকাল শনিবার নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন করোনা চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ।
তিনি বলেন, যে দুইজনকে ভর্তি করা হয়েছে এদের একজনের বাড়ি পাবনা এবং অপরজনের মহানগরের নওদাপাড়া এলাকায়। এদের মধ্যে পাবনা থেকে আসা যুবক ছাত্র। তিনি ঢাকার মিরপুরে থাকতেন। আর মহানগরের নওদাপাড়া এলাকা থেকে এসে ভর্তি হওয়া ব্যক্তি ব্যবসায়ী। তিনি ব্যবসার কাজে ঢাকার মিরপুর এলাকায় গিয়েছিলেন।
করোনা চিকিৎসক টিমের প্রধান বলেন, যেহেতু ঢাকার মিরপুর এলাকায় অনেকগুলো করোনাভাইরাস আক্রান্ত রোগি পাওয়া গেছে সে কারণে এই দুইজনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ তারা দুইজনেই ওই এলাকায় ছিলেন। তাদের দুইজনের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ থাকলেও পাবনার ছাত্রের জ্বর কিছুটা কমেছে। তাদের দুইজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
ডা. আজাদ বলেন, তারা দুইজন ছাড়াও জ্বর-সর্দি-কাশি নিয়ে আরও দুইজন এ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের পর্যবেক্ষণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। জ্বর-সর্দি-কাশি থাকলেও তাদের করোনা উপসর্গ নেয়।
তিনি জানান, এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজে স্থাপিত করোনা ল্যাবে ৩০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রাজশাহী জোনে কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। তবে বগুড়ায় চিকিৎসাধীন রংপুরের একজনের শরীরে করোনা পাওয়া গেছে।
ডা. আজিজুল হক আজাদ বলেন, বর্তমানে রাজশাহী ল্যাবে ১১৩ জনের নমুনা ল্যাবে রয়েছে। এর মধ্যে শনিবার ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বাকিগুলোর পরীক্ষা হবে আজ (রবিবার) বলে জানান তিনি।
রাজশাহীর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত রাজশাহীতে কোয়ারেন্টিনে নেয়া হয় ১১২২ জনকে। এদের মধ্যে ছাড়পাত্র দেয়া হয়েছে ১০৭০ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৫২ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০