bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর সেই ৩৫০ পরিবার বিক্ষোভ করে ত্রাণ পেল ৪০টি

রাজশাহী প্রতিনিধি:  রাজশাহীর পবার মুশরইল নতুন পাড়া ত্রাণের দাবিতে গত রবিবার বিক্ষোভ করছিলেন প্রায় ৩৫০টি পরিবার। বিক্ষোভকারী এ পরিবারগুলোর মাঝে গতকাল সোমবার ৪০ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। তবে এ নিয়ে এলাকাবাসীর মধে দেখা দেয় চরম ক্ষোভ। তারা মাত্র ৪০টি পরিবারের জন্য ত্রাণ নিতে অস্বীকার করে আবার বিক্ষোভ শুরু করেন। পরে ক্ষোভ সামলাতে পুলিশ ডেকে পরিস্থিতি নিয়োন্ত্রণে আনা হয়। অভিযোগ উঠে, এ সময় পুলিশ কয়েকজনকে লাঠিপেটাও করে। ফলে ভয়ে অন্যরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে ওই এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম ভুলু ও ইউপি সদস্য আবুল কাশেমসহ তাদের লোকজন। তারা ওই গ্রামের ৪০টি পরিবারের জন্য ত্রাণ নিয়ে যান। এতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তারা ৩৫০ টি পরিবারের জন্যই ত্রাণ দাবি করেন। পরে পরিস্থিতি সামাল দিতে ডাকা হয় পুলিশ।
তবে পুলিশ কাউকে লাঠিপেটা করেনি বলে দাবি করে মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির বলেন, এলাকাবাসীর ত্রাণের দাবিতে উত্ততেজিত হয়। পুলিশ পরিস্থিতি শান্ত করে।
এর আগে রবিবার মুশরইল নতুন পাড়া এলাকার কয়েকশো বাসিন্দা বেলা ১১ টার দিকে এই বিক্ষোভ করেন। তাদের দাবি, সরকার ১০ কেজি করে চাল সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করলেও এখন পর্যন্ত এলাকাবাসীর মাঝে সেটি বিতরণ করা হয়নি। ফলে না খেয়ে দিন পার করতে হচ্ছে অসহায় এই মানুষগুলোকে।
এলাকাবাসীর অভিযোগ, মুশরইল নতুনপাড়া গ্রামে প্রায় সাড়ে তিনশ হতদরিদ্র মানুষের বসবাস। এরমধ্যে ১৮০ জনের আইডি কার্ড দেখে তালিকা করেন স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম। কিন্তু তারপরেও তাদের কোনো রকম সহযোগিতা করা হয়নি।

স্থানীয় আসাদুলসহ আরও অনেকে অভিযোগ করেন, এই এলাকাটি পারিলা ইউনিয়নের মধ্যে। ওই ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম ভুলু এনিয়ে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেননি। উল্টো স্থানীয় ইউপি সদস্য ও  চেয়ারম্যানের কাছে ত্রাণের দাবিতে এলাকাবাসী গেলে তাদের সাথে খারাপ আচরণ করে তাড়িয়ে দেয়া হয়। এ নিয়ে ক্ষোভে রাগে রবিবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী।
এতে করে পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন অসহায় মানুষগুলো। যারা দিন এনে দিন খেয়ে এতদিন জীবন যাপন করছিলেন তারা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০