২৯ মে ২০২০, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাণীনগরে গভীর রাতে বাসায় ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গভীর রাতে বাসায় ঢুকে রুঞ্জু মন্ডল (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার  গভীর রাতে উপজেলার রাতোয়াল গ্রামে । রুঞ্জু মন্ডল ওই গ্রামের আল হাজ শুকবর আলী মন্ডলের ছেলে ।
রুঞ্জু মন্ডলের বড় মেয়ে রুমি আক্তার (২২) জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। রাত অনুমান সাড়ে ১২টা নাগাদ, মুখোশধারী এক যুবক বাসার সাথে লাগানো গোয়াল ঘরের টিনের চালার টিন কেটে বাসার রান্না ঘরে পবেশ করে পানির মটর চালু করে। এসময় আমার নানু মটরের পানি পরছে টের পেয়ে মা’কে ডেকে মটর বন্ধ করতে বলে। আমার বাবা উঠে মটর বন্ধ করার জন্য রান্না ঘরের দরজা খোলা মাত্রই মূখোশধারী ওই যুবক এ্যলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এসময় আমার মা এগিয়ে গেলে তাকেও কোপ মারে। আমরা সবাই উঠলে হামলাকারী গোয়াল ঘরের দরজা খুলে পালিয়ে যায়। তবে সে কি এক জনই ছিল নাকি বাহিরে আর কেউ ছিল তা বলতে পারছিনা। এছাড়া তার বাবাকেই শুধু হত্যার উদ্দেশ্যে এই হামলা নাকি বাড়ীতে ডাকাতি করার কোন পরিকল্পনা ছিল তাও কেউ বলতে পারছেনা । খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত রুঞ্জু মন্ডলকে উদ্ধার করে প্রথমে নওগাঁ পরে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মারা যায় । রুঞ্জু মন্ডল স্থানীয় রাতোয়াল বাজারে ধান,চাল,সার ও তেলের ব্যবসা করতেন। তবে এঘটনায় এখন পর্যন্ত থানাপুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। 
এব্যপারে রাণীনগর থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, খরব পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ডাকাতি বা লুটপাটের জন্য  ঘটনা ঘটতে পারে এমন কোন আলামত পাইনি । তবে যেই এটা করুকনা কেন ওই বাড়িতে তার আগে থেকেই যাতায়াত ছিল এবং পূর্ব কোন শত্রæতার জে¦র ধরে হয়তো এঘটনা ঘটাতে পারে । বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০