bhorerdarpan
১৭ এপ্রিল ২০২০, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাণীনগরে বেড়েই চলেছে চালসহ নিত্যপণ্যের দাম

রাণীনগর (নওগঁা) প্রতিনিধি  : সংশ্লিষ্ট কর্মকর্তারা  উদাসিনতায় নওগঁার রাণীনগর উপজেলার বাজারগুলোতে বেড়েই চলেছে চাল, আলু, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী করোনা ভাইরাসকে পুঁজি করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের কাছ থেকে লুটে নিচ্ছে অর্ধিক মুনাফা। এতে নিরিহ মানুষজন ক্ষতিগ্রস্থ হলেও বাজার মনিটরিংয়ে নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। 
জানা গেছে, রাণীনগর উপজেলার বিভিন্ন বাজারে গত সপ্তাহে মান ভেদে মোটা চালের দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা এবং জিরাসাইলসহ অন্যান্য চালের দাম ছিলো ৩৮ থেকে ৪০ টাকা। বর্তমানে বাজারে মোটা চালের দাম ৩৮ থেকে ৪০ টাকা ও চিকন চাল ৪৮ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ প্রতি কেজিতে এক লাফে ৩৫ টাকা থেকে ৫৫-৬০ টাকা, আলু ১৮/২০ টাকা থেকে ২৮/৩০ টাকায় বিক্রি হচ্ছে ।  যদিও ব্যবসায়ীরা বলছেন, প্রতিটি ব্যবসা ঝিমিেিয়ে পরেছে। এছাড়া করোনা ভাইরাসের প্রভাবে যানবাহন চলাচল বন্ধ থাকায় বাজারে চালের সরবরাহ একেবারেই কম। যেটুকু পাওয়া যাচ্ছে সে টুকু বেশি দরে কিনে বিক্রি করতে হচ্ছে। কিন্তু ক্রেতারা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, মহামরীর অজুহাতে বিগত সময়ে পেঁয়াজের মতো অরাজকতা সৃষ্টি করে ব্যবসায় ফায়দা লুটছেন অসাধু ব্যবসায়ীরা। মিলাররা গুদামে চাল রেখেই বাজারে চাল ছাড়ছেন না। ফলে বেড়েই চলেছে খুচরা বাজারে চালের দাম। ফলে বাধ্য হয়ে বেশি দামেই চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। 
রাণীনগর বাজারে আসা ক্রেতা হামিদুল হক (৪৫), নয়ন আহম্মেদ (২৬), হেলাল উদ্দীন (৫৫) সহ আরো অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনার প্রভাবে সারাদেশে জীবন স্থবির হয়ে পরেছে। সরকারসহ বিভিন্ন সংগঠন যেখানে বিনামূল্যে খাবার দিচ্ছেন ঠিক সেই সময় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। কাজ-কর্ম, উপার্জন নেই কিভাবে সওদা করে স্ত্রী-সন্তারদের মুখে খাবার তুলে দিবেন তা নিয়ে হতাশায় পরেছেন। এব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়ে বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষজন।
রাণীনগর সদর বাজারের খুচরা চাল ব্যবসায়ী মোজাম্মেল হক বাবুসহ কয়েকজন ব্যবসায়ী বলেন, করোনা ভাইরাসের কারণে চাল কিনতেই তাদের বেশি দাম পড়ছে তাই বাধ্য হয়ে তারা বেশি দামে চাল বিক্রি করছেন।
এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, বাজার মনিটরিং কমিটিকে সঙ্গে নিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০