Ibrahim Atiullah Anik
২৭ ডিসেম্বর ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে শীতবস্ত্র বিতরণ করে প্রশংসায় ভাসছেন ডিসি মো. আরিফ-উজ-জামান

রাতের আঁধারে শীতবস্ত্র বিতরণ করে প্রশংসায় ভাসছেন ডিসি মো. আরিফ-উজ-জামান

রাতের আঁধারে ছিন্নমূল সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মো. আরিফ-উজ জামান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের পুলিশ লাইন্স মোড়, রেলস্টেশন, লঞ্চঘাট, বাস টার্মিনাল এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) পোঁছে দিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ জামান।

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও তীব্র শীতের প্রকোপে মানুষ যখন যুবুথুবু অবস্থায় কষ্ট উপভোগ করছেন। প্রশাসনের একজন সেবক হিসেবে ঠিক তখনই তিনি সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ও ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে অসহনীয় (প্রায় ৯ ডিগ্রি +) শীতের তীব্রতার মধ্যেও শীতবস্ত্র নিয়ে গভীর রাতে জেলা শহরের ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দিলেন মানবিক এই জেলা প্রশাসক ।

তিনি বলেন, শীতের কষ্ট তারাই সবচেয়ে ভালো বোঝে, যাদের কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল তুলে দিতে পারা আমাদের জন্য আনন্দের। সরকারের পক্ষ থেকে আসা শীতবস্ত্র (কম্বল) আমরা পুরো জেলার অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সরকারের পাশাপাশি সমাজের সকল বিত্তবানদেরকে তাদের নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৌশিক আহমেদ, এনডিসি অনিরুদ্ধ দেব রায়, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০