bhorerdarpan
৮ ডিসেম্বর ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাত থেকে পাটু‌রিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি বন্ধ

পদ্মা নদীতে অব্যাহত ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। গতকাল রাত ১১টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে, ফেরি পারাপারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় আটকা পড়তে শুরু করেছে বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন। এর মধ্যে পাটুরিয়া ঘাটে আটকা পড়েছে প্রায় তিন শতাধিক যানবাহন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এতে যাত্রীসহ যানবাহন শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, গতকাল রাত ১১টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হওয়ার ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ নদী‌তে যাত্রী ও প‌রিবহন নি‌য়ে আটকে আছে তিনটি ফেরি। এ ছাড়া পাটু‌রিয়া ঘা‌টে চারটি ও দৌলত‌দিয়া ঘা‌টে নয়টি ফেরি যাত্রী ও প‌রিবহন নি‌য়ে নোঙর ক‌রে আছে। কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন মহিউদ্দিন রাসেল।

বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা আরো জানান, কুয়াশা কেটে গেলে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন আগে পারাপার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

১০

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১১

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১৩

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৫

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৭

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৮

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৯

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

২০