Ibrahim Atiullah Anik
২০ ডিসেম্বর ২০২৫, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রায়গঞ্জে ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিশু-কিশোর শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বৃত্তি পরীক্ষায় রায়গঞ্জ উপজেলার ৩৭টি নূরানী মাদ্রাসার প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ইকরা নূরানী শিক্ষা পরিবারের রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহা. বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হোসেন জানান, পরীক্ষার ফলাফল সাধারণ ও ট্যালেন্ট—এই দুই গ্রেডে প্রকাশ করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বাংলাদেশ নূরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারুনর রশীদ পরীক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করে বলেন, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরাও আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।

এক অভিভাবক বলেন, “এ ধরনের বৃত্তি পরীক্ষা আমাদের সন্তানদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াচ্ছে এবং প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করছে।” আরেক অভিভাবক বলেন, “নূরানী শিক্ষার্থীদের জন্য আলাদা করে এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে করে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠছে।”

আয়োজকরা জানান, নিয়মিত বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও উৎসাহিত করা সম্ভব হবে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০