
সিরাজগঞ্জের রায়গঞ্জে তিননান্দিনা রশিদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের মুক্ত মঞ্চে রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি একে এম আমির হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আব্দুর রউফ সরকার বকুল হোসেন এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. মহব্বত হোসেন সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মো. এনামুল হক শিক্ষার মানোন্নয়নে যে নিষ্ঠা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তা সমগ্র এলাকার জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী মিয়া, রায়গঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো:ইয়াকুব আলী, ফুলজোর ডিগ্রি কলেজের সভাপতি মো. আব্দুল লতিফ সরকার, দাদপুর জিআর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন সরকার, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সচিব মো. শামীম হোসেন, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম জুয়েল,নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রেজাউল করিম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো.এনামুল হককে অবসরকালীন সম্মাননা হিসেবে সাবেক শিক্ষার্থীরা স্মারক পদক, উপহার সামগ্রী প্রদান এবং তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন। আবেগঘন পরিবেশে উপস্থিত সবাই তাঁর সুস্থ ও শান্তিময় ভবিষ্যৎ কামনা করেন।