Ibrahim Atiullah Anik
১৯ নভেম্বর ২০২৫, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে পরকীয়ার জেরে খতিব হত্যায় চারজনের ১৬৪ ধারায় জবানবন্দী

রায়গঞ্জে পরকীয়ার জেরে খতিব হত্যায় চারজনের ১৬৪ ধারায় জবানবন্দী

সিরাজগঞ্জের রায়গঞ্জে আব্দুল লতিফ শেখ ওরফে খতিব হত্যার রহস্য উদঘাটন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ঘটনায় সোমবার (১৭ নভেম্বর) চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। নিহত আব্দুল লতিফ শেখ ওরফে খতিব (৪০) উপজেলার চর ফরিদপুর গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) গ্রেপ্তারকৃত আসামিরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের মো. আব্দুল গফুর শেখের ছেলে মো. মাসুদ রানা (৩৮), একই গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে মো. ফরিদুল ইসলাম (৪২), প্রবাসী মতিউর রহমান মতির স্ত্রী মোছা. শাহিনুর খাতুন (৪০) ও দোস্তপাড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে ভিকটিম খতিবের ভগ্নিপতি মো. রফিকুল ইসলাম (৪০)।

মামলার তদন্তকারি কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক রতন জানান, গত ৯ নভেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন খতিব। তিনদিন পর ১২ নভেম্বর সকালে ফুলজোড় নদী থেকে হাত-পায়ে ইট বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে আসামীর নিজ চা-স্টলে অভিযান চালিয়ে ফরিদুল ও মাসুদকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাড়ি থেকে শাহীনুরকে এবং সন্ধ্যা ৭টায় চর ফরিদপুরের শ্বশুরবাড়ি থেকে রফিকুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। আসামীদের দেওয়া তথ্যমতে প্রবাসী মতিউর রহমানের স্ত্রী শাহীনুরের সঙ্গে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছেন খতিব। সম্পর্ক চলাকালে শাহীনুরের কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন তিনি। এক পর্যায়ে শাহীনুর পাওনা টাকা ফেরত চাইলে খতিব অস্বীকার করেন। এ থেকেই দুজনের মাঝে সম্পর্ক কিছুটা নষ্ট হয়। এ অবস্থায় খতিবের আপন ছোট ভগ্নিপতি রফিকুল শাহীনুরের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পরেন। নিজেদের প্রেমের পথে কাটা খতিবকে হত্যার পরিকল্পনা করেন শাহীনুর ও রফিকুল। পরিকল্পনা অনুযায়ী মাসুদ ও ফরিদুলসহ আরও বেশ কয়েকজনকে দুই লাখ টাকায় ভাড়া করেন শাহীনুর।

ঘটনার দিন শাহীনুর নিজেই খতিবকে নদীর ঘাটে ডেকে নেন। সেখানে আগে থেকেই অন্যান্য আসামিরা অবস্থান করছিল। এ সময় খতিবকে ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় পান করান শাহীনুর। এতে খতিব ঝিমিয়ে পড়লে আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করার পর হাত-পায়ে ইট বেঁধে ফুলজোড় নদীতে ফেলে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০