Ibrahim Atiullah Anik
২১ ডিসেম্বর ২০২৫, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে প্রয়াত সমাজসেবকের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

রায়গঞ্জে প্রয়াত সমাজসেবকের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রয়াত এক সমাজসেবকের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

রবিবার (২১ ডিসেম্বর) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের শিমলা বিশ্বাসপাড়া এলাকায় মরহুম আব্দুর রাকিব বিশ্বাসের পরিবারবর্গের উদ্যোগে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মরহুমের দৌহিত্র ও জলবায়ু কর্মী ফয়াসাল বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে এবং কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় গাইনি, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞসহ ৮ সদস্যের একটি অভিজ্ঞ চিকিৎসক দল বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

সকাল ১০টায় মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন প্রয়াত সমাজসেবক আব্দুর রাকিব বিশ্বাসের স্ত্রী সেলিনা বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চান্দাইকোনা আদর্শ বহুমুখী সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামছুল ইসলাম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে ফয়াসাল বিশ্বাস বলেন, আমি প্রয়াত সমাজসেবক আব্দুর রাকিব বিশ্বাসের দৌহিত্র। তিনি প্রায় ৪ মাস আগে ইন্তেকাল করেন। কর্মময় জীবনে তিনি সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেই দায়বদ্ধতা থেকেই তার কুলখানির পরিবর্তে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, এ ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০