Online Desk
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে এক বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজার বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সোনাখাড়া ইউনিয়ন বিএনপি ও ভুক্তভোগী পরিবারগুলোর উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান বাবু।

সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য তছির উদ্দিনসহ স্থানীয় নেতারা। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের স্থানীয় নেতা মোশারফ হোসেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে তছির উদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে সাজানো চাঁদাবাজির মামলা করেছেন। তাঁদের দাবি, মামলাটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বক্তারা আরও বলেন, অতীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে বিতর্কিত ওই আওয়ামী লীগ নেতা এখন কুচক্রী মহলের পরামর্শে মিথ্যা মামলা দিয়ে তাঁদের হয়রানি করছেন। অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০