Ibrahim Atiullah Anik
১০ ডিসেম্বর ২০২৫, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও কাব স্কাউট সংবর্ধনা অনুষ্ঠিত

রায়গঞ্জে ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও কাব স্কাউট সংবর্ধনা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও শাপলা কাব স্কাউট সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল আকন্দের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শাহিনুর আলম ও সেলিনা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহুরা তহুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান খান, ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মনিরুজ্জামান, উপজেলা কাব স্কাউট লিডার এম. এম. আমিনুল ইসলাম, মোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক পলাশ কুমার কর, সাংবাদিক রেজাউল করিম খান, একরামুল হক, পারভেজ সরকারসহ অভিভাবকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা শিশুদের ভবিষ্যৎ গড়ার ভিত্তি। শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিয়মিত পাঠাভ্যাস ও নৈতিকতার মাধ্যমে সুশিক্ষিত নাগরিক হিসেবে বেড়ে উঠতে হবে। একইসঙ্গে অভিভাবকদের সন্তানের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানটি দুই পর্বে সাজানো হয়, প্রথম পর্বে অতিথিদের বক্তব্য এবং দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে নৃত্য, গান ও নাটিকা পরিবেশন করা হয়।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০