Online Desk
৬ জানুয়ারী ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল সার বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা বিপুল পরিমাণ ভেজাল সার ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাছুদ রানার নেতৃত্বে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজারে অবস্থিত মেসার্স আকন্দ বীজ ট্রেডার্সে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দোকানে মজুদ থাকা জিংক সালফেট (মনোহাইড্রেট) ৩৬ শতাংশ নির্ধারিত মানের বাইরে এবং অননুমোদিতভাবে বিক্রির জন্য রাখা হয়েছিল। এ সময় দোকান থেকে ১০ বস্তা, প্রায় ২০০ কেজি ভেজাল সার জব্দ করা হয়। পরে সেগুলো মাটিতে পুঁতে ও পুড়িয়ে নষ্ট করা হয়।

তারা আরও জানায়, ভেজাল সার সংরক্ষণ ও বিক্রির দায়ে সংশ্লিষ্ট দোকান মালিকের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং ফসল উৎপাদনে ক্ষতিকর ভেজাল সার, বালাইনাশক ও বীজের ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০