Ibrahim Atiullah Anik
২৮ ডিসেম্বর ২০২৫, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে শীতের প্রভাব: ফুটপাতের বাজারই এখন নিম্ন আয়ের মানুষের প্রধান ভরসা

রায়গঞ্জে শীতের প্রভাব: ফুটপাতের বাজারই এখন নিম্ন আয়ের মানুষের প্রধান ভরসা

দেশজুড়ে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটপাতের শীতবস্ত্রের বাজারে জমে উঠেছে কেনাবেচা।

কনকনে ঠান্ডায় স্বস্তির খোঁজে নিম্ন ও মধ্য আয়ের মানুষ ভিড় করছেন উপজেলার চান্দাইকোনা, ভুইয়াগাঁতী, ধানগড়া ও নিমগাছি বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গড়ে ওঠা অস্থায়ী শীতবস্ত্রের দোকানগুলোতে।

সরেজমিনে দেখা যায়, সড়কের পাশের ফুটপাতজুড়ে পুরোনো ও স্বল্পমূল্যের সোয়েটার, জ্যাকেট, কোট, শাল, মাফলার, সুয়েটশার্টসহ শিশুদের শীতের পোশাক সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

নতুন শীতবস্ত্রের উচ্চমূল্যের কারণে অনেক পরিবারের পক্ষেই দোকান থেকে কেনাকাটা করা কঠিন হয়ে পড়েছে। ফলে কম দামে প্রয়োজনীয় পোশাক পাওয়ার আশায় ফুটপাতের এসব বাজারে ভরসা রাখছেন তারা।

চান্দাইকোনা বাজারে শীতের পোশাক কিনতে আসা শিহাব শেখ বলেন, “শীত অনেক বেড়েছে। কাজের আয় দিয়ে নতুন জামা কেনা সম্ভব না। এখানে অল্প টাকায় ভালো শীতের কাপড় পাওয়া যায়, তাই পরিবার নিয়ে এসেছি।”

ভুইয়াগাঁতী বাজারে আসা শিক্ষার্থী শাহাদাত হোসেন জানান, শিশু ও বয়স্কদের জন্য শীতবস্ত্র কিনতে ফুটপাতের দোকানই তাদের একমাত্র ভরসা। কম দামে প্রয়োজনীয় পোশাক পাওয়া যায় বলে তারা এখানেই কেনাকাটা করেন।

উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ দোকান নিয়ে বসা ফজর আলী জানান, শীত শুরু হওয়ার পর থেকেই বেচাকেনা বাড়তে থাকে। ডিসেম্বরের শেষ দিকে এসে ক্রেতার চাপ কয়েকগুণ বেড়েছে। অধিকাংশ ক্রেতাই দরদাম করে নিজেদের প্রয়োজন অনুযায়ী পোশাক কিনছেন। শীত যত বাড়ছে, বিক্রিও তত বাড়ছে বলে জানান তারা।

তবে ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে কোথাও কোথাও পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে ভুইয়াগাঁতী ও চান্দাইকোনা বাজার এলাকায় ব্যস্ত সময়ে সৃষ্টি হচ্ছে যানজট।

এরপরও শীতের তীব্রতা ও মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে সহনীয়ভাবেই দেখা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

স্থানীয়দের মতে, সরকার ও সমাজের বিত্তবানদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ বাড়ানো গেলে ফুটপাতের বাজারে চাপ কিছুটা কমতে পারে। তবে বাস্তবতায় স্বল্প আয়ের মানুষের জন্য এসব ফুটপাতের বাজার এখন শীত মোকাবিলার অন্যতম ভরসা হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০