Ibrahim Atiullah Anik
৬ ডিসেম্বর ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রিভিউ আবেদন প্রত্যাহার করিনি: রাহিদ মান্নান লেনিন

রিভিউ আবেদন প্রত্যাহার করিনি: রাহিদ মান্নান লেনিন

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা আংশিক) আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও কয়েকটি ছবি নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।

ভিডিওতে দেখা যায়—সম্ভাব্য দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলছেন একই আসনের আরেক মনোনয়নপ্রত্যাশী রাহিদ মান্নান লেনিন। এ দৃশ্যকে কেন্দ্র করে অনেকে ধারণা করেন, লেনিন তাঁর রিভিউ আবেদন প্রত্যাহার করে ভিপি আয়নুলের পক্ষে দাঁড়িয়েছেন।

বিষয়টি জানতে চাইলে এক বিশেষ সাক্ষাৎকারে রাহিদ মান্নান লেনিন স্পষ্টভাবে বলেন,“আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করিনি। রিভিউ আবেদনও প্রত্যাহার করিনি। বিএনপি করার কারণে ভিপি আয়নুল হকের সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে—এটি আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। দলের সব নেতাকর্মীর প্রতি আমি শ্রদ্ধাশীল।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘ভিপি আয়নুল হককে সমর্থন দেওয়ার’ দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি আরও বলেন, দলের কেন্দ্রীয় আহ্বানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠান শেষে রায়গঞ্জের ভুইয়াগাঁতি বাসস্ট্যান্ড এলাকায় ভিপি আয়নুল হকের সঙ্গে তাঁর হঠাৎ সৌজন্য সাক্ষাৎ হয়। আলোচনার সেই স্বাভাবিক মুহূর্তকে কেউ ভিডিও ও ছবিতে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ভুল ব্যাখ্যা তৈরি হয়।

লেনিন বলেন, “সাক্ষাৎটি ছিল সম্পূর্ণ সৌজন্যবশত। কিন্তু ওই ভিডিও ও ছবি ব্যবহার করে একটি মহল গুজব ছড়াচ্ছে যে আমি নাকি প্রার্থীতা বা রিভিউ আবেদন প্রত্যাহার করেছি। বিষয়টি সম্পূর্ণ অসত্য। আমি বা আমার সমর্থকরা এমন কোনো ঘোষণা দিইনি।”

তিনি স্পষ্টভাবে জানান, তিনি এখনো দলের মনোনয়নপ্রত্যাশী প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় আছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী রিভিউ আবেদন করেছি। ভবিষ্যতে দল যে সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে চলব এবং বাস্তবায়নে কাজ করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

চিলাহাটিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বান্দরবান আসন হতে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার

সাভারে জুয়ারী সহ ৩ চাঁদাবাজ আটক

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংসদীয় আসনে জোট সমঝোতায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর: প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১০

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি আবারো কেড়ে নিলো প্রাণ: বয়লার বিস্ফোরণে আহত ৮জন

১১

গণভোটেও দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

১৩

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় জরিমানা

১৪

পিআরএফ নতুন কমিটি: কাওছার সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক, উমর ফারুক সাংগঠনিক সম্পাদক

১৫

ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান

১৮

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

১৯

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

২০