Shakil Shah
২১ নভেম্বর ২০২৫, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার ও সাধারণ সম্পাদক আহসান হাবীব

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার ও সাধারণ সম্পাদক আহসান হাবীব

রুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের (রেজা) নির্বাচনে প্রকৌশলী মো. নুর ইসলাম তুষার সভাপতি এবং প্রকৌশলী মো. আহসান হাবীব লেলিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা সাতটার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহাবুবুল আলম।

নির্বাচনে সভাপতি পদে মো. নুর ইসলাম তুষার পেয়েছেন ১৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আওলাদ হোসেন বাচ্চু পেয়েছেন ৭৪ ভোট। এছাড়া মো. হাবিবুর রহমান পেয়েছেন ৬৯ ভোট ও মো. ফিরোজ আহমেদ পেয়েছেন ৩৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়ী মো. আহসান হাবীব লেলিন পেয়েছেন ২৪১ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মমিন তালুকদার প্রিন্স পেয়েছেন ৮১ ভোট।

নির্বাচনে ২১১ ভোট পেয়ে প্রথম যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন মো. সাজ্জাদুল হক ফারুকী সোহেল। তার প্রতিদ্বন্দ্বী মো. জাকির হাসান সুমন পেয়েছেন ১১০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ১৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. শরিফুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী মো. নূর আমিন লালন পেয়েছেন ১২৭ ভোট।

দপ্তর সম্পাদক পদে ২১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন কেএম ফারজাদুল ইসলাম মিরন। তার প্রতিদ্বন্দ্বী মো. জহুরুল ইসলাম জনি পেয়েছেন ১০৩ ভোট।

প্রচার সম্পাদক পদে ১৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. আল আমিন সোহাগ। তার প্রতিদ্বন্দ্বী মো. সাজেদুর রহমান সাজু পেয়েছেন ১৪৮ ভোট।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন যুবরাজ হোসেন এবং অর্থ সম্পাদক পদে অনিক ইসলাম নির্ঝর।

এর আগে সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোটগ্রহণ করা হয়।

ভোটগ্রহণ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার মাহাবুবুল আলম বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটাররা সশরীর ও অনলাইন—উভয় মাধ্যমে ভোট দিয়েছে।’

আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও আইইবি ঢাকা সেন্টারের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুল হাসান উজ্জ্বল বলেন, ‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেনি। বন্ধুত্বপূর্ণ পরিবেশে সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০