
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সাম্প্রতিক করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ ও আর্থিক সহায়তা করেন রুহিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে পিপিই গ্রহণ করেন রুহিয়া থানা প্রেস ক্লাবের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম, রুহিয়া থানা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল ফয়সাল অনিক প্রমুখ।