Ibrahim Atiullah Anik
১৫ ডিসেম্বর ২০২৫, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার ও অনলাইন পোর্টালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ডিসেম্বর সোমবার গোলাকান্দাইল ভুঁইয়া বাড়ি মিলনায়তনে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এ মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছিরউদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আব্দুল আজিজ, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, গোলাকান্দাইল ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, ভোলাবো ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটো প্রমুখ।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যকারীদের রূপগঞ্জ উপজেলা বিএনপিতে ঠাঁই নেই। ভূমিদস্যুতা ও মাদক নির্মূল করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কর্মসংস্থান, শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন করা হবে। সমাজের সকল বৈষম্য দূর করে আদর্শ ও স্বপ্নের রূপগঞ্জ হিসাবে গড়ে তোলা হবে। সাংবাদিক, শিক্ষক ও সমাজকর্মীসহ সাধারণ মানুষের কল্যাণে কাজ করা হবে।

সমাজের কোন অন্যায় কাজে জড়িত থাকার প্রমাণ পেলে বিএনপির নেতাকর্মীদের বহিস্কারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকরা ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০