Shakil Shah
১৯ নভেম্বর ২০২১, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে জাল দলিল চক্রের ৫ সদস্যের নামে মামলা গ্রেফতার -১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে জাল দলিল চক্রের পাঁচ সদস্যের নামে মামলা দায়ের করা হয়েছে। জালিয়াত চক্রের মূল হোতা প্রতারক বোরহান মোল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বোরহান মোল্লা (৩২) মর্তুজাবাদ গ্রামের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। ১৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে রূপগঞ্জ উপজেলা ভুমি অফিসের নাজির কাম-ক্যাশিয়ার নাসির উদ্দিন আহম্মেদ বাদী হয়ে ৫ জনকে এজাহার নামীয় আসামী করে রূপগঞ্জ থানার মামলাটি দায়ের করেন। মামলা নং (৩৬)।

মামলার এজাহার থেকে জানা যায়, প্রতারক বোরহান মোল্লা গত ১৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো মৌজাস্থিত খতিয়ান নং সাবেক ১৩৮/১নং, সিএস ১০২, এসএ ২৩৭, আরএস ৩৯৮নং, খারিজা খতিয়ান নং ৬০৩৮, জোত নং ৬০৩৭ খতিয়ানভুক্ত। দাগ নং সিএস ও এসএ ৮৭৩, আরএস ১৩০৭ নং দাগে ১৪.৫০ ভুমি হইতে ১৪ শতাংশ ভুমি প্রতারক চক্রের আরেক সদস্য দলিল গ্রহিত্রী মোসাঃ শিউলী আক্তারের নামে সৃজনকৃত ১৭১৯/২০২০ইং নং সাফকবলা দলিলমূলে সহকারী কমিশনার ভুমি অফিসে নামপত্তন করার জন্য দাখিল করে। প্রতারক বোরহান মোল্লার দাখিলকৃত দলিলটি সন্দেহ হলে রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে যাচাই করা হয়। দলিলটি সৃজনকৃত প্রমানিত হয়।

প্রতারক বোরহান মোল্লা কৌশলে ভুমি অফিস থেকে পালিয়ে যায়। পরে ১৮ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট সহকারী কমিশনার (ভুমি) আতিকুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মর্তুজাবাদ এলাকা থেকে প্রতারক চাক্রের মূল হোতা বোরহান মোল্লাকে গ্রেফতার করা হয়। এসময় চক্রটির আরেক সদস্য সফিউল্লাহ পালিয়ে যায়।

পরে গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হলে তার সহযোগী ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকার আবুল হাসেম মাওলানার ছেলে ছেলে মোঃ সফিউল্লাহ (৩৩), গোলাকান্দাইল ইউনিয়নের মৃত আলী মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৩৫), সাওঘাট এলাকার দলিল লিখক নাজমুল হক সনদ নং ২৮৫ ও ভুয়া দলিল গ্রহিত্রী শিউলী আক্তার কথা স্বীকার করেন।

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি আতিকুল ইসলাম বলেন, ভুয়া দলিল প্রতারকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০