Bhorer Darpan Online
১৮ নভেম্বর ২০২০, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপপুর প্রকল্প সাইটে পৌঁছাল মূল যন্ত্রাংশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউনিট ১ এর রিয়্যাক্টরের মূল যন্ত্রাংশ (নকশা ও বাস্তবায়নে জেএসসি এএসই, রোসাটমের প্রকৌশল শাখা) রাশিয়া থেকে রূপপুরের নির্মাণ সাইটে এসে পৌঁছেছে। রাশিয়া থেকে আড়াই মাস ধরে নদী ও সমুদ্র পথ পাড়ি দিয়ে মঙ্গলবার এটি প্রকল্পের মূল সাইটে এলে প্রকল্পে কর্মরতদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রকল্প সূত্র জানিয়েছে, একটি বিশেষ জাহাজে ভিভিইআর ১২০০ রিয়াক্টর প্রেসার ভেসেল ও স্টিম জেনারেটর পদ্মা নদীর নিকটবর্তী মংলা সমুদ্র বন্দর থেকে রূপপুর পারমাণবিক প্রকল্পের কন্সট্রাকশন সাইটের পাশে নবনির্মিত নদীবন্দরে হস্তান্তর করা হয়। এর আগে এটি ২০ অক্টোবর ডেইজী নামের একটি কার্গো জাহাজে করে মংলা সমুদ্রবন্দরে আসে, সেখানে এটিকে আরেকটি বিশেষ জাহাজে তোলা হয়।
এই ভারি যন্ত্রাংশগুলোর ওজন যথাক্রমে ৩৩৩.৬ টন ও ৩৪০ টন। নদী ও সমুদ্রপথ মিলিয়ে এগুলো প্রায় ১৪ হাজার কিলোমিটারের চেয়েও অধিক পথ অতিক্রম করে। রিয়াক্টও ভেসেল ও স্টিম জেনারেটরটি এইএম টেকনোলোজির (রোসাটমের মেশিন প্রস্তুতকারী শাখা এটোমএনারগোম্যাস জেএসসি) ভল্গোদোনস্ক শাখার এটোমম্যাস কারখানায় প্রস্তুত করা হয়েছে। এটোমম্যাস কারখানা থেকে এগুলোকে ট্রাকে করে ভল্গোদোনস্ক শহরের তিসিম্লিয়ানস্কি ওয়াটার রিজার্ভয়ারের বার্থে নেওয়া হয়, সেখান থেকে এগুলোকে জলপথে নভরোসিস্কে নেওয়া হয়। নভরোসিস্ক বন্দর থেকে এগুলোকে কৃষ্ণ সাগর ও সুয়েজ খাল পাড়ি দিয়ে বাংলাদেশে আনা হয়। এই কঠিন পথের শেষে এগুলোকে পদ্মা নদী দিয়ে নিয়ে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কন্সট্রাকশন সাইটে নিয়ে যাওয়া হয়।

রূপপুর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বলেন, প্রকল্পের রিয়্যাক্টর বিল্ডিংয়ে বসানো হবে প্রেসার ভেসেল এবং বিশালায়তনের ফাউন্ডেশনের ওপর বসানো হবে স্টিম জেনারেটর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০