Online Desk
১৮ জানুয়ারী ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৮ই জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার এবং সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন তারা। কমিটিতে নিলুফা ইয়াসমিন লেলিকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে। রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা পেশায় একজন বৈমানিক এবং তিনি একজন সফল উদ্যোক্তা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পূর্বের উপজেলা মহিলা দলের কমিটির সাথে সমন্বয় করে এই আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আহবায়ক ছাড়াও ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। দীর্ঘদিন কমিটি না থাকায় সাংগঠনিকভাবে দুর্বল ছিল মোল্লাহাট উপজেলা মহিলা দল। এবারে মহিলা দলের কার্যক্রম সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী হবে বলে আশা করছেন স্থানীয় বিএনপি নেতারা।

কমিটি ঘোষণার পর রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা বলেন, মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহবায়ক মনোনীত করায় সকলকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। তিনি মহিলা দলের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে মোল্লাহাট উপজেলা মহিলা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবেন বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

বটিয়াঘাটায় জুট মিলে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৭ লাখ

সীতাকুণ্ডে “ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে মুগ্ধ বিদেশি মেডিকেল টিম

বিএনপি জনগণের দল, সবসময় জনগণের পাশে থাকবে : মঞ্জু

বকশীগঞ্জে ধানের শীষের গণমিছিল: জনস্রোতে স্তব্ধ শহর

জনগণের সমর্থন, ভালোবাসা ও শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই – তারেক রহমান

মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

কাহালুর মালঞ্চা ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

১০

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

১১

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

১২

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

১৪

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

১৬

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

১৭

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১৮

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১৯

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

২০