Shakil Shah
২৯ অক্টোবর ২০২১, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোগীতে ঠাসা রামেক হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন বারান্দায় বারান্দায়

রাজশাহী প্রতিনিধি : করোনার কারণে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সাধারণ ওয়ার্ডগুলোতে রোগী ভর্তি বন্ধ ছিল বেশ কয়েক মাস। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক। তাই চিকিৎসার জন্য রাজশাহী ছাড়াও রংপুর ও খুলনা বিভাগের রোগীরাও ছুটে আসছেন এখানে।

দেশের উত্তরপশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় এ হাসপাতালটি এখন রোগীতে ঠাসা। রোগীদের চাপে পা ফেলারও জায়গা নেই রাজশাহী মেডিকেলে। ওয়ার্ডের বেড ও মেঝে ছাপিয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন বারান্দায় বারান্দায়। তবে কর্তৃপক্ষ বলছে, সক্ষমতার চেয়ে দ্বি-গুণ রোগী আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশিরভাগ ওয়ার্ডে ভেতরে কোনো বেড ফাঁকা নেই। জায়গা নেই মেঝেতেও। তাই রোগীর সারি ছড়িয়ে পড়েছে বারান্দা ছাপিয়ে ভবনের খালি জায়গাগুলোতেও। নিজেরাই মাদুর বিছিয়ে বিছানা করে থাকছেন রোগীরা। একেকজন রোগীর সঙ্গে আছেন অন্তত দু’জন করে স্বজন। ফলে হাসপাতালের স্বাভাবিক চিত্রই এখন পাল্টে গেছে।

পাবনা থেকে আসা রোগী আব্দুস সালাম বলেন, তিন দিন আগে তিনি ভর্তি হয়েছেন। কিন্তু বেড পাননি। ইন্টার্ন চিকিৎসকেরা এসে দেখে যাচ্ছেন। কিন্তু সিনিয়র ডাক্তারের দেখা পাননি। নাটোরের গুরুদাসপুরের রোগী আবুল হাশেম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি দুই দিন ধরে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু হাসপাতালে প্রচুর রোগী। এ কারণে বেড পাননি তিনি।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে ছেলেকে নিয়ে এসেছেন আলী হোসেন। তার অভিযোগ, হাসপাতালে বেড পাননি তাই কষ্ট করে বারান্দায় আছেন। কিন্তু এখানকার নার্সদের আচরণ খুব খারাপ। তারা রোগীদের মানুষই মনে করে না।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলছেন, ‘করোনার রোগীর চাপ থাকায় সাধারণ রোগী ভর্তি বন্ধ ছিল কয়েক মাস। এখন পরিস্থিতি স্বাভাবিক। হাসপাতালে চিকিৎসা ও নানা ধরনের ডায়াগনস্টিক পরীক্ষার সুযোগও বেড়েছে। এ কারণে রোগীর চাপ বেড়েছে। তবে অবকাঠামো ও জনবল সংকটের কারণে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে।

গেল ২০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৭৪ জন রোগী। আর এক হাজার ২০০ বেডের বিপরীতে গড়ে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন দ্বিগুণেরও বেশি।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১০

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১১

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১২

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৩

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৪

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৫

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৬

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৭

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

১৮

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে ৯ কোটি টাকার ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ

১৯

অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় ‘প্রতিহিংসার শিকার বিপ্লব: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০