bhorerdarpan
১৮ জুন ২০২০, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোনালদোর জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন নেপোলি

কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে নেপোলি। টাইব্রেকারে ৪-২ ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে হারিয়ে দিয়েছে গ্লি আজ্জুরিরা।

বুধবার রাতে গোল শূন্য ছিল নির্ধারিত নব্বই মিনিট। এর পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শুরুতেই জুভিদের হয়ে আর্জেন্টাইন তারকা পাউলো দিবালা শট নেন। রুখে দেন নেপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেত। এরপর সাদা-কালো শিবিরের ব্রাজিলিয়ান রাইট ব্যাক দানিলো বল উড়িয়ে দেন। অন্যদিকে তুরিনের দলটির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন একটি শটও ঠেকাতে সক্ষম হননি। এতেই নেপোলির ষষ্ঠ কোপা ইতালিয়া শিরোপা নিশ্চিত হয়ে যায়।
করোনা পরবর্তী ফুটবলে দ্বিতীয়বারে মাঠে নেমেও নিজেকে মেলে ধরতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী রোনালদো। ম্যাচে তিনটি শট নিলেও সফলতা নেই। অন্যদিকে কিংবদন্তি গোলরক্ষক বুফন শেষার্ধের যোগ করা সময় দুটি গোল ঠেকিয়ে দেন। এতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
রোমের অলিম্পিক স্টেডিয়ামে লরেঞ্জো ইনসিনিয়ে, মাতেও পলিতানো, নিকোলা মাকসিমোভিচ ও আরকাদিউস মিলিক নেপোলির হয়ে বল জালে জড়ান। ইতালিয়ার হয়ে বিশ্বকাপ জয়ী বুফনকে পরাস্ত করে শিরোপার স্বাদ নেয় নেপলসের দলটি।
২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবারের মতো কোপা ইতালিয়ার শিরোপা নিশ্চিত করলো দলটি। এনিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো নেপোলি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০