bhorerdarpan
৬ এপ্রিল ২০২০, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোববার আরও ১১৩৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রোববার একদিনে আরও ১ হাজার ১৩৭ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দেওয়া হিসাব অনুযায়ী দেশটিতে করোনায় মোট মৃত্যু সংখ্যা এখন ৯ হাজার ৬৩৩। খবর বিবিসি।

বিশ্বে সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের ঘটনা এখন যুক্তরাষ্ট্রে; ৩ লাখ ৩৭ হাজার ২৭৪ জন। রোববার সহস্রাধিক মৃত্যুর আগে দেশটিতে গত শুক্রবার ১ হাজার ১৬৯ এবং শনিবার ১ হাজার ৩৪৪ জন করোনা রোগী মারা গেছে। তিনদিনে মোট ৩ হাজার ৬৫০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া রোববার দেশটিতে নতুন করে আরও ২৫ হাজার ২৯ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। দেশটির একটি অঙ্গরাজ্য বাদে সব অঙ্গরাজ্যেই করোনায় মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে সবচেয়ে বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য।

নিউইয়র্কে গতকাল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৫৯৪ জন প্রাণ হারান। গভর্নর অ্যান্ড্রু কুমো রোববার করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ নিয়ে নিউইয়র্কে মৃতের সংখ্যা এখন ৪ হাজার ১৫৯।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১২ লাখ ৭৩ হাজার ৯৯০ জন। যুক্তরাষ্ট্রের পরপরই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে; ১ লাখ ৩১ হাজার ৬৪৬ জন। এছাড়া ইতালিতে আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৯৪৮।

এছাড়া বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা এখন ৬৯ হাজার ৪৪৪ জন। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে; ১৫ হাজার ৮৮৭। এরপর ১২ হাজার ৬৪১ মৃত্যু নিয়ে ইউরোপের আরেক দেশ স্পেনের অবস্থান দ্বিতীয়। তবে আড়াই লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাওয়ালের বনে আগুন, প্রতি বছর ধ্বংস হচ্ছে বন্যপ্রাণী-উদ্ভিদ

গোপালগঞ্জে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ

বাগাতিপাড়ায় ফিলোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

স্বরূপকাঠির ইটভাটা থেকে বরিশালের যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

দোহাজারীতে চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠীর ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১০

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

১১

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

১২

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

১৩

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

১৪

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

১৫

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

১৭

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

১৮

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৯

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

২০