Online Desk
২৭ জানুয়ারী ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা-গণহত্যা মামলার বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ

রোহিঙ্গা-গণহত্যা মামলার বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলার বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার দেশটির ইয়াঙ্গুন শহরে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে কয়েকশ মানুষ অংশ নিয়েছেন।

শহরের কেন্দ্রস্থলে জাতীয়তাবাদী কর্মী এবং গেরুয়া পোশাক পরা বৌদ্ধ ভিক্ষুদের ছোট আকারের জাতীয় পতাকা এবং রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করতে অভিযান পরিচালনার অভিযোগ অস্বীকার করা ব্যানার নিয়ে ঢোলের তালে তালে নাচতে দেখা যায়।

এ সময় উগ্র-জাতীয়তাবাদী কর্মী উইন কো কো বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা আজ আমাদের দেশের মর্যাদা, আমাদের দেশের সত্য এবং আমাদের দেশের ন্যায়বিচারের জন্য এখানে জড়ো হয়েছি।

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি ব্যাপক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র তার দাবি, মিয়ানমার এমন এক ভূমি, যেখানে প্রেমময় দয়া বিকশিত হয়। এখানে গণহত্যা বলে কিছু নেই।
মিয়ানমার শুরু থেকেই দাবি করে আসছে, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের বংশধর এবং ২০১৭ সালের অভিযান চালানো হয়েছিল জঙ্গিদের বিদ্রোহ রুখতে।

মিয়ানমারের সেনাবাহিনী এবং বৌদ্ধ মিলিশিয়াদের চালানো সেই অভিযানের সময় প্রাণ বাঁচাতে দশ লাখেরও বেশি রোহিঙ্গা দেশ ছেড়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের মামলার শুনানি শুরু হয় গত ১২ জানুয়ারি ৷ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শুনানি শেষ হওয়ার কথা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১০

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১১

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১২

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

১৩

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

১৪

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেসসচিব

১৫

এবারের জাতীয় সংসদ নির্বাচন দেশ পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : তারেক রহমান

১৬

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

১৭

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

১৮

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

১৯

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

২০