
লংগদু প্রতিনিধি : রাঙ্গামাটির লংগদুতে আনসার ভিডিপির সদস্যদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১১ মার্চ (বুধবার) বিকেল ৩ টায় লংগদু উপজেলা আনসার ভিডিপির ভাতাভোগী সকল হিল ভিডিপি, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার ও সহকারী কমান্ডারদের মাঝে পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে আনসার ভিডিপির মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে দেশব্যাপী
এসব ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসেবে লংগদু উপজেলার ৯৪২ জন আনসার ভিডিপির ভাতাভূক্ত সদস্যের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি পোলাও চাল ১ কেজি, সাধারণ (২০০ গ্রাম করে) ২প্যাকেট, লাচ্ছি সেমাই (২০০ গ্রাম করে) ২ প্যাকেট, গুঁড়াদুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, নুডুলস ৩০০ গ্রান, চিনি ১ কেজি এবং সয়াবিন ১ লিটার।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা,লংগদু, রাঙ্গামাটি জানান, পবিত্র ঈদুল -ফিতর উপলক্ষে ভাতাভোগীগণ এই উপহার পেয়ে মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারি দায়িত্ব পালনে সদস্যগণ আরো উত্তসাহী বলে তিনি মনে করেন।
এসময়ে উপস্থিত আনসার ভিডিপির সদস্যরা মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে ঈদ সামগ্রী উপহার পেয়ে মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ জানান এবং বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষের কৃতজ্ঞতা প্রকাশ করে বাহিনীর সুনাম রক্ষার্থে আরো সক্রিয় হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।