Ibrahim Atiullah Anik
৯ ডিসেম্বর ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লংগদুতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন কর্মসূচি পালিত

লংগদুতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন কর্মসূচি পালিত

“দুর্নীতির বিরুদ্ধে তরুণদের একতা” গড়বে আগামীর শুদ্ধতা”‘ এই প্রতিপাদ্যে রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসূচি হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয় ।
এসময় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মানে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
​এতে জনসাধারণের মাঝে দুর্নীতির ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে দুর্নীতি হলো প্রধান অন্তরায়। এই বাঁধা রুখতে হলে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
দুর্নীতির অভিযোগ জানাতে দুদকের টোল ফ্রি হটলাইন ১০৬ ব্যবহার করার বিষয়েও সাধারণ মানুষকে উৎসাহিত করা হয়।

লংগদু উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ এখলাছ মিঞা খান এর সভাপতিত্বে, এতে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০