Ibrahim Atiullah Anik
১ ডিসেম্বর ২০২৫, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভাসান্যাদম ইউনিয়নে এলাকার তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে এবং বিপুল দর্শকের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয় ।

৫নং ভাসান্যাদম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক তোফায়েল আহমেদ এবং সদস্য সচিব মাহমুদুল হাসান জয় এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙামাটি আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মনিষ দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির, সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল এবং জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লংগদু উপজেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ফাইনাল খেলায় দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে মাঠজুড়ে সৃষ্টি হয় উত্তেজনা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। একই সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়, যা আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।

আয়োজক কমিটি জানায়, মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধরে রাখতে এবং স্থানীয় যুব সমাজকে সমাজের বিভিন্ন অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করে খেলাধুলায় উৎসাহিত করতে প্রতি বছরই এ টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০