
লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলার পশ্চিম বাইট্টাপাড়ায় ওয়ামি বাংলাদেশ ( ওয়াল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ্) এর উদ্যোগে স্থাপিত মসজিদ ও মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় ওয়ামি বাংলাদেশ স্থাপিত প্রতিষ্ঠানের মাঠে ওয়ামির রাঙ্গামাটি জেলা প্রতিনিধি এডভোকেট হারুনুর রশিদ এর সার্বিক সহযোগীতায় ও লংগদু উপজেলা প্রতিনিধি আব্দুল জব্বার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ামি বাংলাদেশ (ওয়াল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ্) এর পরিচালক ড. রিদওয়ানুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক সেন্টার রাঙ্গামাটির চেয়ারম্যান, এ্যাড. মোখতার আহমদে, ইসলামিক সেন্টারের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলিম, লংগদু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও বক্তব্য রাখেন লংগদু উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুর রশীদ, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ ফেরদৌস আলম প্রমূখ।
একই সাথে একই দিনে আটারকছড়া ইউনিয়নের ডানে আটারকছড়া এলাকায় ওয়াল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ্ উদ্যোগে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে শুভ উদ্বোধন করা হয়।