Ibrahim Atiullah Anik
২৩ নভেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লংগদুতে কৃষি ব্যাংকে অনিয়ম ও দুর্নীতি তদন্তে দুদকের অভিযান

লংগদুতে কৃষি ব্যাংকে অনিয়ম ও দুর্নীতি তদন্তে দুদকের অভিযান

রাঙ্গামাটির লংগদুতে কৃষি ব্যাংকে ঋণ বিতরণে অনিয়ম ও দূর্নীতি তদন্তে দুদকের অভিযানে প্রাথমিক ভাবে সাত কোটি টাকাও অধিক পরিমাণ দুর্নীতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি দুদকের সহকারী পরিচালক ফরহাদ হোসেন।

রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশন দূদকের সহকারী পরিচালক ফরহাদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের এই দলে ছিলেন সহকারী পরিচালক রাজু আহমেদ, উপসহকারী মো: বোরহান উদ্দীন ও সহকারী পরিদর্শক আবু ছাদেক।

অভিযোগের সূত্রে জানা যায়, আটারকছড়া ইউনিয়নের শতাধিক কৃষকের কাছ থেকে কৃষি প্রণোদনার কথা বলে ভোটার আইডি কার্ডের কপি ও ছবি সংগ্রহ করা হয়। পরে তাদের নামে ৩৫ থেকে ৪০ হাজার টাকা করে ঋণ উত্তোলন করা হলেও কৃষকদের হাতে দেয়া হয় মাত্র দুই হাজার টাকা করে। অবশিষ্ট অর্থ আত্মসাৎ করে সংশ্লিষ্টরা গা ঢাকা দেয়। বর্তমানে এসব ঋণের পরিমাণ প্রায় কোটি টাকায় পৌঁছেছে।

দুদক কর্মকর্তারা জানান, কৃষি ব্যাংকের বিরুদ্ধে পাওয়া অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রাথমিক তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, প্রাথমিক তদন্তে সাত কোটি টাকার অধিক অর্থ কেলেঙ্কারির তথ্য পাওয়া গেছে। কৃষকদের নামে ভুয়া লোন এবং কৃষি প্রণোদনা বিতরণের নামে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে একটি দালাল চক্র।

তিনি বলেন, এসব অনিয়ম ও দালাল চক্রের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০