
রাঙ্গামাটির লংগদুতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রথম দিনের বাংলা পরীক্ষায় অনুপস্থিতি ১৯ জন। এবার লংগদুতে জুনিয়র বৃত্তি পরীক্ষা, জুনিয়র দাখিল বৃত্তি পরীক্ষা ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় মোট- ২৬৭ জন পরীক্ষা অংশ গ্রহণকারী রয়েছে।
জানা যায়, লংগদু-৯৯৫ (বায়তুশ শরফ) জুনিয়র দাখিল ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা কেন্দ্রে এবার মোট জুনিয়র দাখিল পরীক্ষায় ২১ ছেলে ও ৩২ মেয়েসহ মোট ৫৩ জন পরীক্ষা অংশ নিচ্ছে এবং ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৩৩ ছেলে ও ৫০ মেয়েসহ মোট ৮৩ জন পরীক্ষা অংশ গ্রহণ করছে।
অপরদিকে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৫৯ জন ছেলে ও ৭২ জন মেয়েসহ ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনের বাংলা পরীক্ষায় অংশ গ্রহণ করে ১১২ জন শিক্ষার্থী এবং ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিতি রয়েছে।