
রাঙ্গামাটির লংগদুতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উপজেলা কমিটি গঠন ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলার মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদে হেফাজতে ইসলাম বাংলাদেশ লংগদু উপজেলার আহবায়ক মাও. আমিনুর রশীদ এর সভাপতিত্বে উক্ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়। হাফেজ আবদুল মতিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম রাঙ্গামাটি জেলা সভাপতি মাওঃ মো. শরিয়ত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মাওলানা আবুল হাশেম সাহেব , মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ।
এসময়ে জেলা ও উপজেলার বিশিষ্ট ওলামায়ে কেরামগণের উপস্থিতিতে মুফতি ওবায়দুল্লাহ আহরারকে সভাপতি, মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক, মাওঃ খালেদ সাইফুল্লাহকে সাংগঠনিক সম্পাদক, হাফেজ এমদাদ বিন সাদেককে অর্থ সম্পাদক, মাওলানা এম জাহেদ বিন খলিলকে দপ্তর সম্পাদক ও মাও. হজরত আলীকে প্রচার সম্পাদক করে লংগদু উপজেলা কমিটি গঠন করা হয়।