Ibrahim Atiullah Anik
২৩ নভেম্বর ২০২৫, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লংগদুতে ৬০ কোটি টাকা ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে কৃষি ব্যাংকে দুদকের অভিযান

লংগদুতে ৬০ কোটি টাকা ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে কৃষি ব্যাংকে দুদকের অভিযান

কৃষকদের নামে ভুয়া লোন ও প্রণেদনা আত্মসাৎ ও নানান অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি ব্যাংক, লংগদু শাখায় আকস্মিক অভিযান পরিচালনা করেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ব্যাংকে অভিযান পরিচালনা করেন, রাঙ্গামাটি জেলা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক রাজু আহম্মেদের একটি টিম।

এসময় সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন জানান, কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা আজ সকাল থেকে লংগদু উপজেলা কৃষি ব্যাংকে অভিযান পরিচালনা করি। এ সময় ঋণ বিতরণে অনিয়মের বিষয় নিয়ে কৃষকদের সাথে কথা বলি। অভিযান চালিয়ে কৃষি ঋণ বিতরণে অনিয়মের কিছু সত্যতা আমরা পেয়েছি। ‘আমরা বিভিন্ন দিক যাচাই-বাছাই করেছি।

প্রাথমিকভাবে কৃষকদের নামে ভুয়া লোন ও প্রণেদনাসহ কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে। বিশেষ করে ব্যাংকের বিভিন্ন রেকর্ডে ভুয়া দলিল, জাল স্বাক্ষর ও জালিয়াতির মাধ্যমে ৬০ কোটি টাকার অধিক ভুয়া লোন নেওয়ার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও ভুয়া প্রণোদনার নামে কর্মকর্তাদের যোগসাজশে অর্থ লোপাট করা হয়েছে। বিষয়গুলো যাচাই শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।’

দুদক কর্মকর্তারা আরও জানান, উপজেলা কৃষি ব্যাংকে ২০২১ থেকে ২৪-২৫ অর্থ বছর পর্যন্ত ৬০ কোটি ১৯ লাখ টাকা ঋণ বিতরণে অনিয়মের বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান পরিচালনাকালে দুদক, উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন, সহকারী পরিদর্ক মোহাম্মদ আবু সাদেকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০