
রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের অভিযানে সারোয়াতলী সিজক মুখ এলাকা হতে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।
(বুধবার) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মীর মোর্শেদ, এসপিপি,পিএসসি এর নির্দেশনায়, সাব জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন এর সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার প্রিয়মল এর নেতৃত্বে সেনাবাহিনীর বিশেষ অপারেশন দল
সরোয়াতলী সিজকমুখে অভিযান পরিচালনা করে বস্তা বন্দী অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয়।
বিশ্বস্ত সুত্রে আরো জানা যায়, উক্ত সিগারেট দীঘিনালা হয়ে খাগড়াছড়িতে পৌঁছাতে চোরাকারবারি গ্রুপ বাঘাইছড়ি, মারিশ্যার পাহাড়ী জনপদ ও কাপ্তাই হ্রদকে ব্যবহার করে আসছে। এসব চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছেন বলে জানান বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।