
পাহাড়েও ঝেঁকে বসেছে শীত। পৌষের শীতের তীব্রতায় বিপর্যস্ত শ্রমজীবী মানুষের জীবন যাত্রা। তাই এই কনকনে শীতে অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটির লংগদুতে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোন কর্তৃক মাইনীমুখ আর্মি ক্যাম্প সংলগ্ন হেলিপ্যাড মাঠে দুই শতাধিক অসহায় সুবিধা বঞ্চিত হতদরিদ্র পাহাড়ি বাঙ্গালী জনগোষ্ঠীর মাঝে শীতের কম্বল, জ্যাকেট, প্যান্ট, সহ নানাবিধ শীতবস্ত্র তুলেদেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি।
এসময় অত্র জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ সহ সেনাবাহিনীর অন্যান্য পদবির অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন । শীতবস্ত্র বিতরণকালে জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোন। আগামীতেও এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সেনাবাহিনীর এসব শীতবস্ত্র হাতে পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভুয়সী প্রশংসা করে সেবাগ্রহীতারা।