
সারাদেশের ন্যায় রাঙ্গামাটির লংগদুতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
১৪ ডিসেম্বর (রবিবার) সকাল সাড়ে দশটায় উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।
এসময়ে লংগদু লংগদু থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর শাহ নেওয়াজ চৌধুরী, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাফিল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্বাস উদ্দিন মিজি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভা:) শাহ নেওয়াজ, ফায়ার সার্ভিস ও আনসার ভিডিপির প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
এসময়ে বক্তারা বলেন, ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা যখন বুঝতে পারে তাদের পরাজয় সুনিশ্চিত তখনই তারা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসে দিনটিকে কালো অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।
এসময় ১৪ ডিসেম্বর সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।