৩০ এপ্রিল ২০২০, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষীপুরে ১৫’শ পরিবারকে খাদ্য দিলো বিএনপি’র সাবু

জাহাঙ্গীর লিটন, লক্ষীপুর : মহামারি বিপর্যয় করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে লক্ষীপুরের মানুষ কর্মহীন পড়েছে। এই কর্মহীন ও গৃহহীন মানুষের জন্য বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন সাবু। তিনি লক্ষীপুর জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পৌর মেয়র ছিলেন। 

৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ব্যক্তিগত অর্থায়নে ও জেলা যুবদলের সহযোগিতায় বিতরণের ১ম দিনে লক্ষীপুর পৌরসভার ১,২,৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডের দুস্থ, অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে স্বহস্তে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও আধা কেজি সয়াবিন তেল দেওয়া হয়। 

বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছানোর সময় উপস্থিত ছিলেন, জেলা যবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুগ্ম-সাধারণ সসম্পাদক কিরন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন ভুলু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলী ন‚র মামুন, যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর, জুলফু, শামসুল আহসান মামুন, সুমন ভূইয়া ও ছাত্রদল নেতা জাহিদ পাপ্পু প্রমুখ।

সাহাবুদ্দিন সাবু বলেন, দেশের এই মহামারি পরিস্থিতিতে পৌরসভার দুস্থ ও অসহায়, নিন্মবিত্ত ১৫শ’ পরিবারের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভাসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমার ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে সকলের প্রতি আহবান জানান। ঘরে থেকে সুস্থ থাকার পরামর্শ দিয়ে এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান। 

উল্লেখ্য, পর্যায়ক্রমে পৌরসভার আরো ১০ ওয়ার্ডে আগামীকাল ও পরশু খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে বলেও জানা যায়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০