bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালকদের খাদ্যসহায়তা দিলেন জেলা প্রশাসক

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর : করোনা ভাইরাস পরিস্থিতিতে লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের কাছে আটক ব্যাটারী চালিত অটোরিকসা ও সিএনজি চালকদের মাঝে পুরো সপ্তাহের খাদ্য বিতরণ করলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল।  বুধবার সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে জেলা সমাজসেবা বিভাগের আওতায় প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত ত্রাণ বিতরণ করেন তিনি।এতে প্রথম পর্যায়ের ৯০জন চালককে বস্তা হারে ১০ কেজি চাল, ১লিটার তেল, ১ কেজি আলু ও ১ কেজি ডাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (নেজারত) বনি আমিন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী বলেন, প্রথম পর্যায়ে ৫ শতাধিক পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রান দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন ৯০ পরিবারকে দেয়া হয়েছে।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, করোনা ভাইরাস প্রতিরোধে পুরো জেলা লকডাউন করা হয়েছে। সিএনজি অটোরিক্সা চালকরা এ পেশার উপরেই নির্ভরশীল। চলমান লকডাউনের কারণে তারাও কর্মহীন। তাই তাদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সমাজসেবার বিভাগের আওতায় এ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার কর্মহীনদের মাঝে এ সহায়তা দেয়া হবে। এসময় জেলা প্রশাসক অসহায় চালকদের সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার আহ্বান জানান।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০