Ibrahim Atiullah Anik
১৩ ডিসেম্বর ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরের বশিকপুরে অস্ত্র ও কার্তুজসহ বরকত ও পারভেজকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সেনাবাহিনীর দাবি, তারা উভয়েই শীর্ষ সন্ত্রাসী। শনিবার সকালে লক্ষ্মীপুর সেনা ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত বরকত বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের বাসিন্দা ও পারভেজ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার বাসিন্দা।

সেনাবাহিনী বলছে, বরকতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন ঘটনায় অন্তত ১৮টি মামলা রয়েছে।

সেনাবাহিনী জানায়, মধ্যরাতে আলাউদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় ওই বাসায় অবস্থানরত বরকত ও পারভেজকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৪টি দেশীয় এলজি, ৬ রাউন্ড রিভলবার কার্তুজ ও ১০ রাউন্ড এলজির কার্তুজ জব্দ করা হয়।

এসময় বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যায়। তারা হলেন- বিরাহিমপুর গ্রামের শান্ত, ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, ‘‘সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরও তিনজন সন্ত্রাসী পালিয়ে গেছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০