Bhorer Darpan
৬ জানুয়ারী ২০২৫, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাহাত হোসেন বাবুকে অস্ত্রসহ গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীর পরিবার, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদল ও বিএনপি’র সহযোগী অংগ-সংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার দুপুর ৩টায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার বাস স্ট্যান্ডে মানববন্ধন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এড. সামছুল আলম, বাবুর পিতা শাহ আলম, মা রুনা বেগম, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের ১নং যুগ্ন আহ্বায়ক এম এ হান্নান (মেম্বার), চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু হানিফ স্বপন, সদস্য সচিব জাবেদ হোসেন, যুগ্ন আহ্বায়ক মনির হোসেন টিপু, ফরিদুজ্জামান দিপু, হোসেন আহম্মেদ রাসেল, উত্তর জয়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. মনির হোসেন, লতিফপুর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সোহেলসহ স্থানীয় কয়েক শতাধিক এলাকাবাসী।
বক্তব্যে বাবুর বাবা শাহ আলম বলেন, আমার ছেলেকে বিনা অপরাধে ঘর থেকে নিয়ে যায়। পরিকল্পিতভাবে ইয়াবা ব্যবাসয়ী জহির ডিবি’র সাথে জোগ-সাজোস করে আমার ছেলে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেয়। কারন আমার ছেলে বিভিন্ন সময় মাদক বিরোধী কর্ম-কান্ডে লিপ্ত ছিল। আমি আমার ছেলের দ্রুত মুক্তি কামনা করি।
এসময় গ্রেফতারকৃত বাবুর মা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার নিরাপরাধ ও শ্রমিক ছেলকে দ্রত মামলা থেকে প্রত্যাহার করে মুক্তি দাবী জানান।
উপস্থিত নেতা কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন বক্তব্য দেন, বক্তারা স্বেচ্ছাসেবকদল নেতা রাহাত হোসেন বাবু’র মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তি কামনা করেন।
রাহাত হোসেন বাবু সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের কোয়ার বাড়ির শাহ আলমের ছেলে। সে ৪নং ওয়ার্ড পশ্চিম লতিফপুর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক।
প্রসংগত, গত ৪জানুয়ারি রাত ৮টার দিকে সাদা পোশাকে বাবুকে নিয়ে যায় বলে তার পরিবার অভিযোগ করে। পরে বাবুর তথ্যমতে প্রয়াত সোলায়মান উদ্দিন জিসান এর কবরের প্লাস্টিকের নিচে থেকে একটি এলজি উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাহাত হোসেন বাবুকে অস্ত্রসহ গ্রেফতার করে। পরবর্তীতে তাকে অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০