
নাটোরের লালপুরে মৃত্তিকা ও সুষম সার ব্যবস্থাপনার মাধ্যমে আখের ফলন ও চিনি আহরণ হার বৃদ্ধি শীর্ষক গবেষনার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পালিদেহা গ্রামে নর্থ বেঙ্গল সুগার মিলের আয়োজনে এসআরডিআই এর সহযোগিতায় বিএসএফআইসির বাস্তবায়নে এই গবেষনার উদ্বোধন করা হয়েছে।
এসময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন যুগ্মসচিব এবং পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড.আব্দুল আলীম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ঢাকা সদর দপ্তরের প্রধান (সিপিই) ড.জেবুন নাহার ফেরদৌস, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ঢাকা সদর দপ্তরের মহাব্যবস্থাপক (ফিল্ড রিসার্চ) মোঃ ইউসুফ আলী, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপক (কৃষি) মো: আহাসাব উদ্দিন প্রমুখ।