
নাটোরের লালপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নফল রোজা, নফল নামাজ সহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নির্দেশনায় রোববার সারাদিন লালপুর-বাগাতিপাড়ায় সকল স্তরের নেতাকর্মীরা নফল নামাজ ও রোজা পালন করেন। পাশাপাশি বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।