Ibrahim Atiullah Anik
৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সবুজ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত প্রায় ২টার দিকে ৮৬৪ ও ৮৬৫ নম্বর মেইন পিলারের মাঝামাঝি, ৪ নম্বর সাব-পিলারের কাছাকাছি ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত সবুজ ইসলাম পাটগ্রামের জগতবাড়ি ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার বাসিন্দা সেরাজুল ইসলামের ছেলে। স্থানীয়দের তথ্যমতে, সবুজসহ কয়েকজন যুবক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার পর ১৬৯ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে সবুজ ঘটনাস্থলেই মারা যায়। পরে বিএসএফ তার মরদেহ নিজেদের হেফাজতে নিয়ে যায়।

ঘটনার পর বিজিবি বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানায়। শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন জানান, বৈঠকে মরদেহ ফেরতের দাবি জানানো হয়েছে এবং এ ঘটনার নিন্দা জানানো হয়েছে। বিএসএফ জানিয়েছে, তাদের আইনগত আনুষ্ঠানিকতা শেষ হলে মরদেহ ফেরত দেওয়া হবে। বর্তমানে মরদেহটি ভারতের ভেতরেই বিএসএফের কাছে রয়েছে। পতাকা বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০