Ibrahim Atiullah Anik
৭ ডিসেম্বর ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোকালয়ে ঢুকে পড়া ‘ছোটলেজি বানর’ উদ্ধার, বাঁশখালী ইকোপার্কে নিরাপদে অবমুক্ত

লোকালয়ে ঢুকে পড়া 'ছোটলেজি বানর' উদ্ধার, বাঁশখালী ইকোপার্কে নিরাপদে অবমুক্ত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে লোকালয়ে ঢুকে পড়া একটি Macaca leonina বা ছোটলেজি প্রজাতির বানরকে উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করেছে বন বিভাগ।

রবিবার (৭ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে স্থানীয় বাসিন্দা মো. নায়েম উদ্দিন তার বাড়ির পাশে বানরটিকে দেখতে পান। পরে কয়েকজন প্রতিবেশীর সহায়তায় জাল পেতে বানরটিকে নিরাপদে আটক করেন। 

খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বাঁশখালী ইকোপার্কের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বানরটিকে উদ্ধার করে। তবে, বানরটি কিভাবে, কোথায় থেকে লোকালয়ে আসল তা কেউ সঠিকভাবে বলতে পারছে না।

বন্যপ্রাণীটি বেলা আড়াইটার দিকে উদ্ধার করার পর বিকেল ৪টায় বাঁশখালী ইকোপার্কের সংরক্ষিত বনাঞ্চলে সুস্থ অবস্থায় অবমুক্ত করা হয়।

এ সময় বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক, বন্যপ্রাণী রক্ষক মো. ফারুক, অফিস স্টাফ আশিক, বাপ্পা মল্লিকসহ স্থানীয় আরও অনেকে উপস্থিত ছিলেন। বন বিভাগ জানায়, বন্যপ্রাণী মানুষের বসতি এলাকায় ঢুকে পড়লে আতঙ্ক নয়, বরং শান্তভাবে কর্তৃপক্ষকে খবর দেওয়াই সবচেয়ে নিরাপদ ও দায়িত্বশীল পদক্ষেপ। স্থানীয়দের সহযোগিতায় বানরটিকে দ্রুত উদ্ধার করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০