Ibrahim Atiullah Anik
১০ ডিসেম্বর ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় অটোরিকশা চালক খুন

লোহাগাড়ায় অটোরিকশা চালক খুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক অটোরিকশা চালক খুন হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) ভোরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বুড়িপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৫৫) বড়হাতিয়া ইউনিয়নের রমজান আলী সিকদার পাড়ার বাসিন্দা এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। তিনি বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি শফিকুর রহমানের বাবা।

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ভোররাতে অটোরিকশা নিয়ে বুড়িপুকুর পাড় এলাকা দিয়ে নুরুল ইসলাম যাত্রী নিতে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে। স্থানীয়রা গুলির শব্দ শুনে সেখানে জড়ো হন এবং তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল বলেন, ‘ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমরা শনাক্ত করার চেষ্টা করছি। কারও সঙ্গে পূর্বশত্রুতা ছিল কি না, সেটাও তদন্ত করে দেখছি।’

নিহতের ছেলে ও লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ জানান, এলাকার লোকজন জানিয়েছেন ফজরের নামাজের আজান দেওয়ার আগে গুলির শব্দ শুনছেন তারা। আমার বাবার শরীরের পিছনে গুলির চিহ্ন আছে। তাছাড়া সিএনজি অটোরিকশায়ও চিহ্ন দেখা গেছে।

বড়হাতিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক জানান, নিহত নুরুল ইসলাম পেশায় একজন সিএনজি চালক। আমার জানামতে ওনি প্রায় সময় রাতে যাত্রী নিয়ে গাড়ি চালান। তিনি খুবই ভাল লোক। তার খুনীদের শীঘ্রই গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোরালো দাবি জানাই।

নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০